রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন বুধবার এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল এবং গ্যাস রপ্তানি অন্তর্ভুক্ত করা হতে পারে।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংসদে ইইউ কমিশনের প্রধান ভন দার লিয়েন বলেন, যুদ্ধের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে আমাদের পুনরায় পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে হবে।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করে পঞ্চম দফা নিষেধাজ্ঞার পরিকল্পনা প্রকাশ করে।

ভন দার লিয়েন বলেন, এই নিষেধাজ্ঞা আমাদের শেষ নিষেধাজ্ঞা নয়। আমরা কয়লা নিষিদ্ধ করেছি। কিন্তু আমাদের রাশিয়ার তেল নিষিদ্ধের বিষয়টিও ভাবতে হবে। এছাড়া জীবাশ্ম জ্বালানি থেকে রাশিয়া যে রাজস্ব পায় সেটাতেও ইউরোপীয় ইউনিয়ন নজর দিবে বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রধান চার্লস মিশেলও ভনদার লিয়েনের সঙ্গে একমত পোষণ করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *