টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, পুলিশ কর্মকর্তা ক্লোজড

টিপকাণ্ড নিয়ে সারাদেশে তোলপাড়ের রেশ কাটার আগেই সিলেটে নারীর পোষাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলী। টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের সমালোচনা করে আপত্তিজনক ফেসবুক পোস্ট দেওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। লিয়াকত আলীকে ক্লোজড ও তদন্ত কমিটির বিষয়টি সোমবার রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জানা গেছে, ক্লোজড হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন। সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। যদিও লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন, তবে এর আগেই তার স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *