বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিদায়ী টেলরকে বড় জয় উপহার দিল নিউজিল্যান্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৫১ বার পঠিত

ক্রিকেটের ২২ গজ ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কিউই ব্যাটার রস টেলর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন শেষ টেস্ট। সাদা পোশাকের সমাপ্তির পর রঙীনেও এবার শেষ। আন্তর্জাতিক ক্রিকেটে এখন রস টেলর সাবেক এক ক্রিকেটারের নাম।

আজ সোমবার টেলরের বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে ১১৫ রানের বড় ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে উইল ইয়ং ও মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় কিউইরা। জবাবে ডাচরা অলআউট হয়েছে ২১৮ রানে। তবে নিজের শেষ ম্যাচে টেলর করেছেন মাত্র ১৪ রান।
সবমিলিয়ে ৪৫০ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার, ৯৩ হাফ সেঞ্চুরির সাথে আছে ৪০ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৪২.৭২। রানের সংখ্যা ১৮ হাজার ১৯৯। ওয়ানডে ক্রিকেটে চার নম্বর ব্যাটিং পজিশনে টেলরের করা ৭৬৯০ রান বিশ্বরেকর্ড। এই পজিশনে তার চেয়ে বেশি রান এখন পর্যন্ত আর কেউ করতে পারেনি।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com