বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ম্যাক্রোঁর এক হাত নিলেন পোলান্ডের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯১ বার পঠিত

পোলান্ডের প্রধানমন্ত্রী ম্যাথুজ মোরাভিয়েচকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছেন। ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুতিনের সঙ্গে আপনি কতবার আলোচনা করেছেন আর কী পেয়েছেন? আমরা তার সঙ্গে আলোচনায় বসিনি। অপরাধীদের সঙ্গে আমরা আপস করি না।

অপরাধীদের সঙ্গে যুদ্ধ করতে হয় মন্তব্য করে ম্যাথুজ মোরাভিয়েচকি বলেন, হিটলারের সঙ্গে কেউ সমঝোতা করে না। আপনি কি হিটলার, স্টালিন, পল পটের সঙ্গে সমঝোতা করবেন?

ইউক্রেনের বুচা শহরে বেসামরিক মানুষের লাশ প্রসঙ্গে পোলিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সেনারা এই নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত করেছে। এটা গণহত্যা এবং অবশ্যই এই ঘটনার বিচার হওয়া উচিত।

রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, সুস্পষ্ট এবং দৃঢ় নিষেধাজ্ঞা প্রয়োজন।

জার্মানি চ্যান্সেলর ওলাফ শলৎজকেও সমালোচনা করেন পোলিস প্রধানমন্ত্রী।

ম্যাথুজ মোরাভিয়েচকি বলেন, কোটিপতি ব্যবসায়ী সমাজ নয়, ইউক্রেনের নিষ্পাপ নারী এবং শিশুদের কথা শোনা উচিত।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সবথেকে বেশিবার কথা বলেছেন। যদিও বিশ্বের কোনো নেতাই পুতিনকে ইউক্রেনে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারেননি।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com