বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নিয়োগ পর্যন্ত ইমরান খানের দায়িত্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী টুইট করে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার দিবাগত রাতে আরিফ আলভী ওই টুইট করেন। এতে তিনি লিখেছেন, সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, মো. ইমরান আহমদ খান নিয়াজী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

 

 

উল্লেখ্য, গতকাল রবিবার পাকিস্তানের জাতীয় সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের কথা ছিল। কিন্তু তা খারিজ করে দেন দেশটির ডেপুটি স্পিকার। পরে ইমরানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com