রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

রয়টার্সের প্রতিবেদন

বুচায় ‘গণহত্যার’ তদন্ত করবে জাতিসংঘ

অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০২২ | ১২:১৫ অপরাহ্ণ

বুচায় ‘গণহত্যার’ তদন্ত করবে জাতিসংঘ

ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন শহর বুচায় বেসামরিক গণহত্যার তদন্ত করবে জাতিসংঘ। বিশ্বের বৃহত্তম এই আন্তর্জাতিক সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘোষণা দেন।

টুইটবর্তায় গুতেরেস বলেন, ‘ইউক্রেনের বুচায় বেসামরিক গণহত্যার যেসব চিত্র প্রকাশিত হয়েছে, তাতে আমি হতবাক। এই ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া এখন সময়ের দাবি। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর বুচা শহরে প্রায় ৩০০ মৃতদেহের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত শুরু করতে গিয়ে এসব মৃতদেহ খুঁজে পেয়েছে তারা।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।