স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জস্থ হাসনাবাদ মানব কল্যান সংঘ প্রতি বছরের ন্যায় এবারও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। এই উদোগে প্রায়৬০০ দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিল সেচ্ছাসেবী সংগঠনটি। সেচ্ছাসেবী সংগঠনটির বিতরণে ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, বুট, চিনি, সয়াবিন তৈল, খেজুর, মুড়ি। দ্রব্যমুল্যের চড়ামুল্যে মধ্যেবিত্ত পরিবারগুলোর যখন নাভিশ্বাস তখন সহায়তার হাত বাড়িয়ে দেন এই সংগঠনটি। সেচ্ছাপ্রনোদিত সংগঠনটির প্রতি বছরের বিভিন্ন কর্মসুচি গ্রহন করে থাকে, এর মধ্যে অন্যতম ফ্রি সুন্নতে খতনা, শীত বস্ত্র বিতরন, ফ্রি ঔষধ বিতরণসহ বিভিন্ন মানব কল্যান মূলক সেবা কার্যক্রম। এই ইফতার সামগ্রী বিতরন কর্মসুচিতে উপস্থিত থেকে সেবা সামগ্রী বিতরন করেন বি বাড়িয়া সরকারি মহিলা কলেজ এর অধ্যাপক আশরাফ উদ্দিন, সাবেক সচিব শামীম আকতার, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী শাহাদাত হোসেন, সংগঠক শহীদ সরওয়ার স্বপন প্রমুখ। সংগঠনটির সভাপতি কাজী আসলাম, সাধারণ সম্পাদক মারুফ আহমদ কর্মসুচির মূল প্রতিপাদ্য তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন  ফয়েজুর রহমান ফয়েজ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *