বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কিয়েভের শপিং সেন্টারে রাশিয়ার হামলা, নিহত ৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৩১ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির প্রসিকিউটর জেনারেল এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের পোদিলস্কি জেলায় রাশিয়ার গোলা হামলার পর একটি শপিং সেন্টার এবং সংলগ্ন পার্কিং লটে রাখা গাড়িতে আগুন লাগে। আগুনের ফলে ১০ তলাবিশিষ্ট ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সবগুলো জানালা উড়ে গেছে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ৬৩ জন দমকলকর্মী কাজ করেছেন। আগুন তৃতীয় এবং চতুর্থ তলা পর্যন্ত পৌঁছে যায়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বলেন, শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ফলে সৃষ্ট আগুনে একটি শপিং মল ধ্বংস হয়ে গেছে। কাছাকাছি আবাসিক ভবনগুলোর জানালা এবং আশেপাশে পার্ক করা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com