বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

স্বাস্থ্য-বিধি মেনে স্বশরীরে ক্লাস শুরু করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৭৬ বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তের আলোকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দুয়ার খুলেছে গত-১লা নভেম্বর, ২০২১। আনন্দ যেন আকাশ ছুঁয়েছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ক্যাম্পাসে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। দীর্ঘ ১৮ মাস পর ক্যাম্পাসে ফেরার আনন্দে মুখরিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেজেছে নতুন রূপে। শিক্ষার্থীদেরকে ফুল, স্বাস্থ্য-বিধির উপকরণ ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান (ভারপ্রাপ্ত) এবং ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:)।

করোনা অতিমারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ১৮ মাস স্বশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময়েও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com