শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬২৫ বার পঠিত

পিরোজপুরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে শ্বশুরের বিরুদ্ধে। জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লার বাসিন্দা আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শনিবার রাতে ভান্ডারিয়া থানায় মামলা হয়। পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রহমান হাওলাদারের ছেলের সাথে তার পুত্রবধূর ৫ বছর পূর্বে বিয়ে হয় এবং ৩ বছর পূর্বে তার ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। এরপর প্রথম স্ত্রী (ভিকটিম) তার বাবার বাড়িতে চলে যায়। গত ৩ অক্টোবর থেকে ননদের অনুরোধে আবার শ্বশুর বাড়িতে এসে বসবাস শুরু করেন ওই পুত্রবধূ।  এরপর পুত্রবধূর শাশুড়ি বাবার বাড়িতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শ্বশুর আব্দুর রহমান ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়, এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।

এ ঘটনায় শনিবার রাতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা  করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মাসুদুজ্জামান বিশ্বাস জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামা পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com