শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

খুলনার পাঁচ হাসপাতালে ১৮ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৮৪২ বার পঠিত

খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালে আটজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন- খুলনা নগরীর রায়পাড়া এলাকার ফজলুল রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাঁদপুরের বজলুল (৬৫) ও একই জেলার পশ্চিমপাতিয়া এলাকার আ. রহমান (৪৬)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর দৌলতপুর পাবলার তহমিনা বেগম (৮৪), বাগেরহাটের ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইলের কালিয়ার নয়ন ঘোষ (৩৫)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা নগরীর বাগমারা মেইন রোডের শিখা রানী রায় (৫৫) ও ডুমুরিয়ার শাহাপুর থুকরার আফিয়া খানম (৩৫)।

হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে সাতজন এবং এইচডিইউতে পাঁচজন ভর্তি রয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তরিকুল (৬৩), ধর্মসভা এলাকার স্বপ্না (৪২) এবং দৌলতপুরের মাহাবুবা (৪২)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। আইসিইউতে সাতজন এবং এইচডিইউতে পাঁচজন ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com