বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জামালপুর-৩ বিজয়ী মির্জা আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে টানা সাতবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বেসরকারিভাবে হাতে আসা ফলাফলে তিনি ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীক পেয়েছেন ৭৪৯৬ ভোট।

সাতবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি।
১৯৯১ সালে এ আসন থেকে তিনি প্রথমবারের মতো নির্বাচিত হন। বর্তমান মেয়াদে মির্জা আজম বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com