শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

আওয়ামী লীগ খেলেই জিততে চায় : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ

আওয়ামী লীগ খেলেই জিততে চায় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী দল, নির্বাচনে ওয়াকওভার চায় না। আওয়ামী লীগ খেলেই জিততে চায়।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‌‘একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই চায় সরকার। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।’

বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।’

তিনি বলেন, ‘বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।’

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৫:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।