বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মাস্ক পরিধান বাধ্যতামূলক করার সুপারিশ : করোনার ঊর্ধ্বগতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫০ বার পঠিত
Tasafi & Faruq

আবারও দেশে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল (শনিবার) রাতে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারকে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে।

১. সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথা সম্ভব ভার্চুয়ালি করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

৫. বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com