বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ইলিশ ধরায় রাজবাড়ীতে ৯ জেলের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১০৭০ বার পঠিত

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় রাজবাড়ীর ৯ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ রবিবার ইলিশ রক্ষা অভিযানের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, চলমান ইলিশ রক্ষা অভিযান জোরদারের পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে।
পাশাপাশি রাজবাড়ী জেলার সকল বরফকল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশের ব্যত্যয় দেখা গেলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com