শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারি করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

| ১৪ অক্টোবর ২০২০ | ১১:২০ পূর্বাহ্ণ

মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারি করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মা ইলিশ রক্ষা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আকাশ পথে হেলিকপ্টারে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি আজ বুধবার সরেজমিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে চাঁদপুরের মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমাণ ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরও বাড়ানো হবে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রফতানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো।

 

মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে সচিব রওনক মাহমুদ, নৌ পুলিশ প্রধান আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।